• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৫ মার্চ ২০২৬ , বিকাল ০৩:১৬
  • ২১ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অ'ভি'যা'ন, ১৮ দা'লা'ল গ্রে'ফ'তা'র

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অ'ভি'যা'ন, ১৮ দা'লা'ল গ্রে'ফ'তা'র ই-পেপার/প্রিন্ট ভিউ

ময়মনসিংহ ব্যুরো: গোলাম কিবরিয়া পলাশ 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৮ জন দা'লা'ল'কে গ্রে'ফ'তা'র করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। সোমবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অ'ভি'যা'ন পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪ এর সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ্ মোঃ রাশেদ রাহাতের নেতৃত্বে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শুষানের উপস্থিতিতে এই যৌথ অ'ভি'যা'ন পরিচালিত হয়।

অ'ভি'যা'নে দা'লা'ল চক্রের সক্রিয় সদস্য মোঃ মাসুদুল করিম (৪৮), ছামির (২৩), রুবেল (৫৫), আজাহার (৪৮), শামীম (২৭), আশরাফুল (২৩), হারিদুল ইসলাম (৪২), মোঃ আলামিন (২৫), তুষার আহম্মেদ (২৭), বিজয় (৫০), নজরুল ইসলাম (৪৫), ইদ্রসি আলী (৪০), শহিদুল ইসলাম (৩০), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮), চঞ্চল (৩৩)সহ মোট ১৮ জনকে গ্রে'ফ'তা'র করা হয়।

মোবাইল কো'র্টে'র মাধ্যমে সরকারি কাজে বাধা প্রদানের অ'প'রা'ধে দ'ণ্ড'বি'ধি ১৮৬ ধারায় প্রত্যেককে ২০ দিন করে বি'না'শ্র'ম কা'রা'দ'ণ্ড দেওয়া হয়। এছাড়া আঃ রাজ্জাক (৬২) কে ১৪ দিনের এবং মোঃ আলামিন (৪৫) কে ১০ দিনের বি'না'শ্র'ম কা'রা'দ'ণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব জানায়, এসব দা'লা'ল দীর্ঘদিন ধরে হাসপাতালের অভ্যন্তরে অবস্থান নিয়ে গরীব ও অসহায় রোগীদের বিভ্রান্ত করে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে আসছিল। তারা উন্নত চিকিৎসা ও কম খরচের প্রলোভন দেখিয়ে রোগীদের আর্থিক ক্ষতির মুখে ফেলতো।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জানিয়েছেন, জনগণের কল্যাণে ও চিকিৎসা খাতে দা'লা'ল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে র‌্যাবের এমন জনবান্ধব অ'ভি'যা'ন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


ময়মনসিংহ

আরও পড়ুন