• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৫ মার্চ ২০২৬ , দুপুর ০২:৩৮
  • ২১ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

সিলেট-৪ আসনে বেসরকারি ফলে বিএনপির জয়

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সিলেট-৪ আসনে বেসরকারি ফলে বিএনপির জয় ই-পেপার/প্রিন্ট ভিউ

সিলেট ব্যুরো

সিলেট-৪ আসনের ১৭২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে আরিফুল হক চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সিলেট-৪ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

বিজয়ের প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪ আসনের মানুষ আমাকে যে বিশ্বাস ও ভালোবাসা দিয়েছে, আল্লাহ যেন সেই বিশ্বাস রক্ষা করার তাওফিক দেন। সবার সহযোগিতা চাই।”

উল্লেখ্য, চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রকাশিত হবে।


সিলেট

ফলাফল

সংসদ নির্বাচন-২০২৬

আরও পড়ুন