• ঢাকা
  • মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ , রাত ০৯:৫২
  • ১৯ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিশ্বম্ভরপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
বিশ্বম্ভরপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ই-পেপার/প্রিন্ট ভিউ

মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা নবাগত ওসির সাথে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সদস্য ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

১৭ আগস্ট শনিবার সকালে বিশ্বম্ভরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সকলের আন্তরিক সহযোগিতার প্রয়োজন। এ ব্যাপারে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সদস্য কবি ধীরেন্দ্র দেবনাথ, সদস্য নুরুল ইসলাম। সিলেট বিভাগীয় প্রেসক্লাব সদস্য মো:শুকুর আলী ও সংবাদ কর্মী জয়দেব দাস।


সুনামগঞ্জ

আরও পড়ুন